শেয়ার হস্তান্তর করবেন হাক্কানি পাল্পের উদ্যোক্তা পরিচালক

প্রচ্ছদ » Uncategorized » শেয়ার হস্তান্তর করবেন হাক্কানি পাল্পের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্পের উদ্যোক্তা পরিচালক মো. আব্দুল্লাহ শেয়ার হস্তান্তর করবেন। এই উদ্যোক্তা পরিচালক নিজ সন্তানদের মধ্যে ৯ লাখ ৮২ হাজার ৩৩৪টি শেয়ার হস্তান্তর করবেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১৫ লাখ ২৪ হাজার শেয়ার আছে। এর মধ্যে থেকে চার পুত্র মো. গোলাম মোস্তফা (১ লাখ ৬১ হাজার ৬৬৬টি), গোলাম হায়দার (১ লাখ ৬১ হাজার ৬৬৬টি), গোলাম মোরশেদ (১ লাখ ৬১ হাজার ৬৬৬টি) ও গোলাম রসুল মুক্তাদিরকে (১ লাখ ৬০ হাজার ৬৬৬টি) শেয়ার হস্তান্তর করবেন।

এছাড়া দুই মেয়ে বেগম ফারহানা ফেরদৌসকে ১ লাখ ৫৩ হাজার ৩৩৩টি এবং ফারহানা তারান্নুমকে ১ লাখ ৮৩ হাজার ৩৩৭টি শেয়ার হস্তান্তর করবেন।
উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসাবে দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০