ড্রাগন সোয়েটারের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » ড্রাগন সোয়েটারের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজা রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা। এসময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৯৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।








