গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেফতার
প্রচ্ছদ » Uncategorized » গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ৮০০ গ্রাম হেরোইনসহ আব্দুল হালিম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
আব্দুল হালিম ওই গ্রামের মোফাজ্জুল হকের ছেলে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ভোরে র্যাবের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানির (সিপিএসসি) মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল আব্দুল হালিমের বাড়িতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ৪ প্যাকেটে ৮০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় আব্দুল হালিমকে।
র্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন। গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।








