মেঘনা তেল ডিপোতে আগুন, নিহত ২

প্রচ্ছদ » Uncategorized » মেঘনা তেল ডিপোতে আগুন, নিহত ২

khulnaনিজস্ব প্রতিবেদক: খুলনার খালিশপুরে মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে আগুন লেগে দুই জন নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এতে তিনটি ট্যাংক-লরি পুড়ে গেছে।

সোমবার বেলা ১১টার দিকে ডিপোর লোডিং পয়েন্টে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি কেউ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন ও এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে মেঘনা ডিপোর লোডিং পয়েন্টে প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে নিহতরা দুজনই নজেল ম্যান।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিব মুন্সী বলেন, শুনেছি ট্যাংক-লরিতে তেল লোড দেয়ার সময় এই আগুন লাগে। দগ্ধদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০