১ সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

প্রচ্ছদ » সারাদেশ » ১ সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

national-universityপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন। অনলাইনে এই আবেদন করা যাবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তির আবেদনও হবে একই সময়ে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

ভর্তি শেষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১১ অক্টোবর। আর প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে ১৫ অক্টোবর। একই অথবা ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি বাতিল হবে।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০