mahiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কলকাতায় মুক্তি পেয়েছে ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘তুই শুধু আমার’ সিনেমাটি। যেটিতে তার বিপরীতে রয়েছেন কলকাতার দুই নায়ক সোহম চক্রবর্তী ও ওম প্রকাশ সাহানি। ওমের বিপরীতে এর আগে ২০১৫ সালে ‘অগ্নি ২’ সিনেমায় কাজ করলেও সোহমের বিপরীতে মাহির এবারই প্রথম।

‘তুই শুধু আমার’ ছবিটি নির্মিত হয়েছে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। এর আগে যৌথ প্রযোজনায় ‘অগ্নি ২’ এবং ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমা দুটিতে অভিনয় করেছেন মাহি। ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এ মাহির নায়ক ছিলেন কলকাতার অংকুশ হাজরা। সেই হিসেবে ‘তুই শুধু আমার’ যৌথ প্রযোজনায় মাহির তৃতীয় ছবি।

ত্রিভূজ প্রেমের গল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।সিনেমাটিতে মাহিকে দেখা যাবে এক মডেলের চরিত্রে। যার জীবনে অনেক উচ্চাকাঙ্খা। সেসব পূরণ করতে গিয়েই ঘটবে নানা ঘটনা। সঙ্গে দুই নায়ক সোহম ও ওমের সঙ্গে মডেল মাহি কীভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন সেটাও দেখা যাবে।

এই সিনেমায় কলকাতার জনপ্রিয় নায়ক সোহমের বিপরীতে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত মাহি বলেন, ‘অভিনয়ে আসার আগে থেকেই আমি সোহমের অভিনয় দেখি। ওর ছোটবেলার একটা ডায়লগ, ‘হরলিক্স দাও না, চেটে চেটে খাব’র কথা এখনো মনে পড়ে। এমন তারকার সঙ্গে কাজ করার মজাই আলাদা।’

এদিকে এবার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাহির দুই ছবি ‘জান্নাত’ ও ‘মনে রেখো’। জান্নাত ছবিতে মাহি জুটি বেঁধেছেন সাইমন সাদিকের সাথে আর মনে রেখোতে তার নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। দুটি ছবি থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন মাহি।

প্রায় তিনবছর বছর পর এবার ঈদে মুক্তি পায় মাহির ছবি তাও আবার দুটি! এ নিয়ে বেশ আনন্দিত তিনি। এ দুটি ছাড়াও কলকাতায় মুক্তি পায় সম্প্রতি ‘তুই শুধু আমার’ ছবিটি। সব মিলিয়ে এবার ঈদের পুরো আনন্দই যেনো তাকে ঘিরে।

অন্যদিকে হাসান শিকদারের পরিচালনায় মাহির ‘অবতার’ সিনেমার কাজও শেষের পথে। এছাড়া ‘আমার মা আমার বেহেশত’ ও ‘আনন্দাশ্রু’সহ বেশ কয়েকটি সিনেমা হাতে রয়েছে তার। সব মিলিয়ে মহাব্যস্তই রয়েছেন এ চিত্রনায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০