রানার অটোমোবাইলের বিডিং শুরু কাল

প্রচ্ছদ » Uncategorized » রানার অটোমোবাইলের বিডিং শুরু কাল

runner atumobileপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্প্রতি বিডিংয়ের অনুমোদন পাওয়া কোম্পানি রানার অটোমোবাইলের নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ১০ সেপ্টেম্বর, সোমবার বিকেল ৫ টায় এই বিডিং/ নিলাম শুরু হবে। যা চলবে ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ১০ জুলাই রানার অটোমোবাইলকে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি বা বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা যায়, রানার অটোমোবাইল লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৫ টাকা ৭০ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ৪১ টাকা ৯৪ পয়সা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১