ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রির প্রস্তাব আইডিবির

প্রচ্ছদ » Uncategorized » ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রির প্রস্তাব আইডিবির

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের অধিকাংশ শেয়ার বিক্রি করতে চায় সৌদিআরব ভিত্তিক ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। গত ৩০ মার্চ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বোর্ড সভায়িআইডিবি’র প্রতিনিধি আরিফ সুলেমান তাদের হাতে থাকা অধিকাংশ শেয়ার বর্তমান শেয়ার দরে স্টক এক্সচেঞ্জে বিক্রি করার প্রস্তাব দিয়েছে।

তবে সভায় অধিকাংশ পরিচালক তাদের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছেন। ইসলামী ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সূতেএ তথ্য জানা গেছে

তারা জানান, ইসলামী ব্যাংকের ১২ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৫৮৫ শেয়ার অর্থাৎ ৭.৫০ শতাংশ শেয়ার আইডিবি’র কাছে রয়েছে। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। এর মধ্যে আইডিবি ২.১০ শতাংশ শেয়ার রেখে বাকীগুলো বিক্রি করার প্রস্তাব দিয়েছে। আর শেয়ার ছেড়ে দিলেও ব্যাংকের পর্ষদে প্রতিনিধি রাখতে ন্যূনতম শেয়ার হাতে রাখবে আইডিবি।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং স্টক এক্সচেঞ্জের অনুমোদন পেলেই শেয়ার বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হবে। বর্তমানে ইসলামী ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা শেয়ারের ৫২.১৬ শতাংশ বিদেশীদের কাছে রয়েছে।

ইসলামী ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনেছে সরকার। এর প্রেক্ষিত্রে আইডিবি তাদের শেয়ার বিক্রি করতে চায়। এর আগে বিদেশী উদ্যোক্তাদের অনুমোদন না নিয়ে ইসলামী ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তনের জন্য অর্থমন্ত্রীর কাছে আপত্তি জানিয়েছিল আইডিবি।

উল্লেখ্য, ডিএসই-তে আজ ব্যাংকটির শেয়ারের সমাপনি দর হয়েছে ৩১.৭০ টাকা। মার্চের শেষে ব্যাংকটির শেয়ার দর ৪২ টাকা ছিল।
৩১ ডিসেম্বর, ২০১৬ বছর শেষে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ২.৭৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০