ব্যবসায়ী মিলন হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড
প্রচ্ছদ » Uncategorized » ব্যবসায়ী মিলন হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূইয়া হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মামলা থেকে অন্য দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন।








