ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে নিহত ১

প্রচ্ছদ » তথ্যপ্রযুক্তি » ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে নিহত ১

pitanoব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণাবড়িয়ার বিজয়নগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শহীদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়জুল আজিম জানান, ভোরে শহীদুল হরষপুর গ্রামের বড়চাল প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কিনা সেটি দেখা হচ্ছে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিহত শহীদুল জেলার নাসিরনগর উপজেলার ভুবন গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০