জাতিসংঘের দ্বারস্থ হচ্ছে বিএনপি!
প্রচ্ছদ » Uncategorized » জাতিসংঘের দ্বারস্থ হচ্ছে বিএনপি!
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারত মিশন কার্যত ব্যর্থ হওয়ার পর এবার জাতিসংঘের দ্বারস্থ হচ্ছে সংসদের বাইরে থাকা বিএনপি। এ লক্ষ্যে দলটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
তবে বিএনপি প্রতিনিধি দলের নিউইয়র্ক যাত্রার বিষয়ে দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’ এছাড়া তারা জাতিসংঘের কোন কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন সে বিষয়েও তথ্য পাওয়া যায়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন সংস্কার করে লেভেল প্লেইং ফিল্ড তৈরিসহ বিএনপির দাবি পূরণে ভারতের সমর্থন লাভের উদ্দেশ্যেই এ সফর বলে ধারণা করা হচ্ছে।








