১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিল মেঘনা সিমেন্ট

প্রচ্ছদ » Uncategorized » ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিল মেঘনা সিমেন্ট

meghna-cementপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্টের পরিচালনা পর্ষদ ২০১৭-২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬২ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২.৯১ টাকা।

শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৮.৩৩ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৩৩ টাকা ঋণাত্মক।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ৩১ অক্টোবর সকাল ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বার্ষিক সাধারণ সভা করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৪ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০