প্রথম নারী ক্রিকেটারের ৩০০ উইকেট

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » প্রথম নারী ক্রিকেটারের ৩০০ উইকেট

Golon goshamiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রথম নারী ক্রিকেটার হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন ভারতের ঝুলন গোস্বামী। প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হলেন তিনি।

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে চলছে ভারতীয় নারী দলের সিরিজ। সেখানেই প্রথম ওয়ানডেতে দুই উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক হয়ে যান ঝুলন। এই উইকেটের মধ্যে আছে টেস্টে ৪০ উইকেট, একদিনের ক্রিকেটে ২০৫ উইকেট ও টি-টোয়েন্টিতে ৫৬ উইকেট। নারী ক্রিকেটারদের মধ্যে এক মাত্র ঝুলনের নামের পাশেই ওয়ানডেতে ২’শতাধিক উইকেট আছে।

শুধু ঝুলনই নয়। ভারতীয় নারী দলের অধিনায়ক মিতালি রাজও গড়েন আরেক রেকর্ড। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংখ্যায় ওয়ানডে ম্যাচ নেতৃত্ব দিয়েছেন মিতালি। তার নেতৃত্ব দেওয়া ম্যাচের সংখ্যা ১১৮। তার আগে ইংল্যান্ডের শার্লটে অ্যাডওয়ার্ডস ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে সবার উপরে ছিলেন। এই তালিকার তিন রয়েছেন অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক। তিনি ১০১ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০