৬৭ টাকায় মিলবে রানারের শেয়ার: কাট অফ প্রাইস ৭৫ টাকা

প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » ৬৭ টাকায় মিলবে রানারের শেয়ার: কাট অফ প্রাইস ৭৫ টাকা

runner atumobileপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া রানার অটোমোবাইল লিমিটেডের শেয়ার কেনার জন্য নিলাম (Bidding) ১৩ সেপ্টেম্বর শেষ হয়েছে। বিডিং শেষে জানিয়ে দেওয়া হয়েছে কোম্পানিটির প্রতিটি শেয়ারের কাট-অফ প্রাইস ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যেহেতু আইন অনুযায়ী কাট অফ প্রাইসের ১০ শতাংশ কমে সাধারণ বিনিয়োগকারীরা আইপিওতে আবেদন করতে পারবেন। তাই সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের দর নির্ধারণ করা হয়েছে ৬৭ টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে আজ ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত একটানা বিডিং প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে গত ১০ জুলাই কমিশনের ৬৫০তম সভায় রানার অটোমোবাইলকে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি বা বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা যায়, পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে রানার অটোমোবাইল লিমিটেড। উত্তোলিত অর্থ দিয়ে গবেষনা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংব ঋণ পরিশোধ ও প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩.৩১ টাকা। একই বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৫.৭০ টাকা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ৪১.৯৪ টাকা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০