দিশার সঙ্গে জোর করে সম্পর্ক করতে চেয়েছিলেন হৃত্বিক!

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » দিশার সঙ্গে জোর করে সম্পর্ক করতে চেয়েছিলেন হৃত্বিক!

hritikপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বলিউড সুপার স্টার হৃত্বিক রোশন অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে জোর করে সম্পর্ক করতে চেয়েছিলেন বলে বলিউডপাড়ায় গুঞ্জন উঠেছে। আর এ কারণেই যশরাজ ফিল্মের একটি সিনেমা থেকে সরে আসেন এই ‘বাঘি টু’ স্টার।

তবে এ বিষয়ে মুখ খুলেছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃত্বিক রোশন। বলেছেন, ‘যারা এই ধরনের খবর প্রকাশ করেছেন, তাদের মন পরিষ্কার করা উচিত। এই ধরনের নোংরা চিন্তা-ভাবনা মন থেকে দূরে সরাতে নিয়মিত জিম করা উচিত।’

হৃত্বিকের সঙ্গে একমত দিশাও। তার ভাষায়, ‘কেন হৃত্বিক রোশনের সঙ্গে আমার নাম জড়িয়ে অহেতুক গুজব ছড়ানো হচ্ছে, জানি না। খুব কমদিন হৃতিকের সঙ্গে দেখা হয়েছে। ওইটুকু সময়েই বুঝতে পেরেছি হৃতিক রোশনের মতো ভালো মানুষ খুব কমই আছেন।’

এদিকে বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন দিশার বয়ফ্রেন্ড টাইগার শ্রফ। তিনি বলেন, ‘গসিপ তারকাদের জীবনের একটা অঙ্গ। শুধু হৃতিক নন, প্রত্যেক তারকাকেই এই ফেজের মধ্যদিয়ে যেতে হয়। হৃত্বিক এবং দিশা- দুজনের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক। দুজনই খুব ভালো মানুষ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০