ক্যান্সারের সঙ্গে লড়াই করে এখন যমজ সন্তানের মা লিসা

প্রচ্ছদ » Uncategorized » ক্যান্সারের সঙ্গে লড়াই করে এখন যমজ সন্তানের মা লিসা

lisaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শাহরুখ খান, আমির খান, তুষার কাপুর, করণ জোহর থেকে সানি লিওন সন্তানের জন্য সারোগেসির সাহায্য নিয়েছেন এমন উদাহরণ বলিউডে নেহাতই কম নয়। একইভাবে সারোগেসির মাধ্যমে মাতৃত্বের স্বাদ পেলেব মডেল তথা বলিউড অভিনেত্রী লিসা রয়। সম্প্রতি সারোগেসির সাহায্যে জমজ কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।

জানা গেছে, সারোগেসির মাধ্যমে এ বছরের জুন মাসে মা হয়েছেন তিনি। তবে দুই জমজ কন্যা সুফি ও সোলেইলের ছবি সোমবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লিসা। ক্যানসারের বিষাক্ত আক্রমণকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি জন্ম দিয়েছেন দুই যমজ শিশুর। ২০০৯ সালে লিসার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি সবাই জানতে পারে। অনেক দিন ধরে তার চিকিৎসা চলে।

এরপর ২০১০ সালে তিনি সুস্থ ঘোষিত হলেও, ২০১২ সালে আবারও বাড়তে থাকে তার ক্যান্সার রোগ। তবুও লাড়ইয়ে হেরে যাননি লিসা। বিয়ে করে এক নতুন জীবন শুরু করেন এ অভিনেত্রী। আর কয়েকদিন আগেই সারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানের জন্ম দেন লিসা। ক্যানসারের সঙ্গে যাবতীয় লড়াইয়ের মধ্যে থেকেও সন্তানের জন্ম দানের মত এমন ঘটনায় চমকেছে সবাই ।

সদ্য নিজের যমজ সন্তানের ছবি পোস্ট করেন এই বলিউড অভিনেত্রী। লিসা নিজের দুই সন্তানের নাম রেখেছেন সুফি ও সোলেল। আপাতত এই দু’জনের সঙ্গেই তার সময় কাটছে। পাশাপাশি লিসার এই যুদ্ধে তার পাশে থাকার জন্য স্বামী জ্যোসনকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০