১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে জেনারেল ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে জেনারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ৩১ ডিসেম্বর, ২০১৬ বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৬০ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৭ টাকা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন, সকাল সাড়ে ১১টায় বিসিআইস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। আর এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৫ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০