বিক্রেতার সংকটে হল্টেড ৩ কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতার সংকটে হল্টেড ৩ কোম্পানি

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৩ কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং এমএল ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে কেপিপিএলের ক্রেতার ঘরে ৩০ হাজার ৬৯৩টি শেয়ার ২৫.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকারও স্পর্শ করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ২.৩০ টাকা বেড়ে সর্বশেষ ২৫.৩০ টাকায় লেনদেন হয়।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৭১ হাজার ২৭৯টি শেয়ার ১২৯.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৪ শতাংশ বা ১১.৭০ টাকা বেড়ে সর্বশেষ ৯.৯৪ টাকায় লেনদেন হয়।

এমএল ডাইংয়ের ক্রেতার ঘরে ১ লাখ ৯৫ হাজার ৮৭২টি শেয়ার ২২.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৬১ শতাংশ বা ২ টাকা বেড়ে সর্বশেষ ২২.৮০ টাকায় লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০