দর বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

prafotiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ১২৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯১১ বারে ৮ লাখ ৮৩ হাজার ১০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৪২ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এম.এল ডাইং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা বা ৯.৬২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৬২৯ বারে ১৩ লাখ ৬৪ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস, ভিএফএস থ্রেড ডাইং, ন্যাশনাল টিউবস, ইফাদ অটোস, বারাকা পাওয়ার, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০