৩ কোম্পানির ডিভিডেন্ড প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » ৩ কোম্পানির ডিভিডেন্ড প্রকাশ

dividentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো: আরগণ ডেনিমস, এপেক্স ফুটওয়্যার এবং ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। গতকাল অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নিম্নে কোম্পানিগুলোর প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হলো:

আরগণ ডেনিমস:
আরগণ ডেনিমস লিমিটেড ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে।আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৬.৫৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এজিএমের সময় ও স্থান পরে জানানো হবে বলে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়।

এপেক্স ফুটওয়্যার:
এপেক্স ফুটওয়্যার লিমিটেড ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৫৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৫৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৭.২১ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪৪.৪২ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএপপিএস) হয়েছে ৮১.৫৫ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস:
বিদ্যুৎ ও জ্বালানি খাতের ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। ক্যাশ ডিভিডেন্ড কোম্পানির স্পন্সর ও পরিচালকেরা নিবেন না। শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা ক্যাশ ডিভিডেন্ড পাবেন।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭.৮৫ টাকা, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১০.৮৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪০.৩৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর সকাল ১১ টায় ট্রাস্ট মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০