ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই সহোদর

প্রচ্ছদ » Uncategorized » ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই সহোদর

benapoleযশোর প্রতিনিধি: ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্তের অবৈধ পথে ভারত গিয়ে আটক দুই সহোদর তিন বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। সোমবার সন্ধ্যায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এই দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা দুই সহোদর হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের সোহরাব আলীর ছেলে সবুজ আলম (৩৮) ও ফারুক আলম (৩৬)।

ফেরত আসা সবুজ আলম বলেন, আমরা তিন বছর আগে সিলেট সীমান্ত দিয়ে ভারতের বিহার প্রদেশে কাজের জন্য যাই। সেখানে যাওয়ার পর সে দেশের পুলিশ আমাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তিন বছরের সাজা দিয়ে পাটনা জেল হাজতে পাঠায়। সাজার মেয়াদ শেষে আমাদের আজ ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভারতের জেলখানায় সাজা শেষে দুই ভাইকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার এসআই মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসা যুবকদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০