উড়ন্ত বিমান থেকে ফেলা হয়েছে তাকে!

প্রচ্ছদ » Uncategorized » উড়ন্ত বিমান থেকে ফেলা হয়েছে তাকে!

পুঁজিবাজার রিপোর্ট আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় একটি উড়ন্ত বিমান থেকে এক ব্যক্তিকে ফেলে দেওয়া হয়েছে। মৃত না কি জীবিত অবস্থায় তাকে ফেলে দেওয়া হয়, তা নিশ্চিত হওয়া যায়নি।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সিনালোয়া প্রদেশের এলডোরাডো শহরে বুধবার একটি বিমান থেকে ফেলে দেওয়া ওই ব্যক্তি হাসপাতালের ছাদে আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাসপাতালের কর্মকর্তারা বলছেন, বিমানটি কম উচ্চতায় উড়ছিল এবং হাসপাতালের ওপর দিয়ে যাওয়ার সময় সেটি থেকে এক ব্যক্তিকে ফেলে দেওয়া হয়।

সিনালোয়া প্রদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসাস মার্টিন হাসপাতালের ছাড়ে মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেন। তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি, মরদেহটি বিমান থেকে ফেলা হয়েছে।

স্থানীয় সরকারি স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, বুধবার ওই শহর থেকে আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, এ দুটি লাশও একই বিমান থেকে ফেলা হয়েছে।

মেক্সিকোর সিনালোয়া প্রদেশ মাদক চোরালাচানের জন্য কুখ্যাত। দেশটির ভয়ংকর মাদক সম্রাট হোয়াকুইন গুজম্যানের এলাকা এটি। ২০১৬ সালে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি সিনালোয়া কার্টেল চালাতেন। তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে মেক্সিকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০