দর বাড়ার শীর্ষে কেডিএস এক্সেসরিজ

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে কেডিএস এক্সেসরিজ

kdsপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৮০ বারে ৬ লাখ ৩৯ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৯ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৬০ বারে এক লাখ ৬৫ হাজার ২১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাইনিয়র ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, রূপালী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০