পরকীয়া অপরাধ নয় : সুপ্রিম কোর্ট

প্রচ্ছদ » Uncategorized » পরকীয়া অপরাধ নয় : সুপ্রিম কোর্ট

chayn vaiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরকীয়া অপরাধ নয়। তবে বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। পরকীয়া অপরাধ নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ওই রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই আইন স্বেচ্ছাচারীতার নামান্তর। নারীদের স্বাতন্ত্র্য খর্ব করে।

ইংরেজ শাসনামলে তৈরি আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই এই রায় দিল শীর্ষ আদালত।
১৮৬০ সালের ওই আইনে বলা হয়েছে, কোনও ব্যক্তি কোনও নারীর সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই নারীর স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা বা উভয়ই হতে পারে।

এই আইনকে চ্যালেঞ্জ করেই একাধিক মামলা দায়ের করা হয়। মামলাকারীদের দাবি ছিল, ঔপনিবেশিক শাসনামলের ওই আইনে নারীদের সম্পত্তি হিসাবে গণ্য করে এই আইন তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এই আইন বাতিল করা উচিত।

আরও দাবি করা হয়েছে, একই অপরাধে পুরুষকে দোষী করলে নারীদেরও দোষী করতে হবে। এই মামলাতেই রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে পরকীয়া আর অপরাধ বলে গণ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০