ইসলামী ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ইসলামী ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

Islami-Bankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের ৭০০ কোটি টাকার মুদারাবা রেডিমেবল নন কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কমিশনের ৬৫৮তম সভায় বন্ডটি অনুমোদন দেয়া হয়েছে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এই বন্ডের বৈশিষ্ট হচ্ছে – নন কনভার্টেবল, সম্পূর্ণ অবসায়নযোগ্য, ফ্লটিং রেট, আনসিকিউর্ড, আনলিস্টেড সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিদেশী উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীগণকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টায়ার-২ ক্যাপিটাল বেইজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য ১ কোটি টাকা।

বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০