সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » খেলা » সূচকের উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এইদিন লেনদেনের শুরুতে উত্থান-পতন থাকলেও প্রথম ঘন্টা পর ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। তবে শেষ দিকে সেল প্রসার শুরু হলেও উত্থানের মাত্রা ধরে রেখেছে ব্যাংক এবং বীমা খাত। মঙ্গলবার লেনদেন শেষে সূচকে কিছুটা উত্থান থাকলেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকা।

দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৭৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫২৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করে ১২০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৫৯ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৩৫ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৫৫ কোটি ৯২ লাখ ৪৫ হাজার টাকা।

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯০ লাখ ৫৯ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১