সিঙ্গার বিডির বোর্ড সভা পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » সিঙ্গার বিডির বোর্ড সভা পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেড। পরিবর্তীত তারিখ অনুযায়ী আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সিঙ্গার বিডির বোর্ড সভা ২৯ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির বোর্ড সভা ২৫ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।








