ভূমিকম্প মোকাবেলায় দক্ষ জনবল তৈরির পরামর্শক নিয়োগ

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ভূমিকম্প মোকাবেলায় দক্ষ জনবল তৈরির পরামর্শক নিয়োগ

purchase-briefingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভূমিকম্প মোকাবেলায় দক্ষ জনবল তৈরির জন্য পরামর্শক হিসেবে কাজ করবে অস্ট্রেলিয়ার রিস্ক অ্যান্ড ইমারজেন্সি ম্যানেজমেন্ট। এ জন্য প্রতিষ্ঠানকে দিতে হবে ৮৪ কোটি ৫৩ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘কনসাল্টেন্সি সার্ভিস ফর ট্রেনিং এক্সারসাইজ অ্যান্ড ড্রিল (টিইডি) প্রোগ্রামের আওতায় ভূমিকম্প মোকাবেলায় দক্ষ জনবল তৈরির জন্য পরামর্শক সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। অস্ট্রেলিয়ার রিস্ক অ্যান্ড ইমারজেন্সি ম্যানেজমেন্ট ৮৪ কোটি ৫৩ লাখ টাকা পরামর্শক নিয়োগ পেয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক এতে অর্থায়ন করবে।’

মাঝে মধ্যেই মাঝারি ও মৃদু ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। এসব ভূমিকম্পের কেন্দ্রস্থল কখনও দেশ থেকে কাছাকাছি দূরত্বে, কখন দেশের ভেতরে। ঐতিহাসিক তথ্য-উপাত্ত বিশ্লেষণসহ নানান বিষয় পর্যালোচনা করে বিশেষজ্ঞরা অনেকটা একমত যে, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

তবে বড় ধরনের ভূমিকম্প মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত? সেই প্রশ্নের জবাবে নগরবিদসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি অত্যন্ত দুর্বল। বিশেষজ্ঞরা বলছেন, মূলত টেকটনিক প্লেটের সংঘর্ষে ভূমিকম্প হয়। বাংলাদেশ এ ধরনের তিনটি প্লেটের মধ্যে অবস্থিত। এ ছাড়া দেশের মধ্যে থাকা চ্যুতি বা ফল্ট লাইনগুলো যে কোনো সময় ডেকে আনতে পারে ভয়াবহ ভূমিকম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০