ক্যারিয়ারের ব্রিটনির ২০ বছর

প্রচ্ছদ » Uncategorized » ক্যারিয়ারের ব্রিটনির ২০ বছর

britneyপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গান দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রের এই সঙ্গীত শিল্পী তার বর্ণাঢ্য সঙ্গীত ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করেছেন। সেই ১৯৯৮ সালের ২৩ অক্টোবর ব্রিটনির প্রথম একক গান ‘বেবি ওয়ান মোর টাইম’ মুক্তি পায়। এই প্রথম গানেই জনপ্রিয়তা পেয়ে যান।

প্রথম গান প্রকাশের দিনটিকে তাই স্মরণ করে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট শেয়ার করেছেন ব্রিটনি। দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের যে ভালোবাসা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ব্রিটিনি স্পিয়ার্স বলেন, ২০ বছর আগে ১৯৯৮ সালের ২৩ অক্টোবর পুরো পৃথিবী শুনেছিল আমার গান। ফলে এই দিনটি যে আমার জন্য কতোটা ভালো লাগার তা বলে বোঝাতে পারবো না।

মাত্র ১৬ বছর বয়সে প্রথম গান প্রকাশ হয়েছিল এই শিল্পীর। ‘বেবি ওয়ান মোর টাইম’ গানটি মুক্তির পরপরই বিশ্বের ১৮টি দেশের টপচার্টে জায়গা করে নিয়েছিল।

বাংলাদেশেও দারুণ জনপ্রিয় এই শিল্পী। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রয়েছে তার অগণিত দর্শক-শ্রোতা। ‘বেবি ওয়ান মোর টাইম’ গানটি মুক্তির পর ব্রিটনি স্পিয়ার্স ‘টক্সিক’, ‘ওম্যানাইজার’, ‘ওপস’সহ বেশ কিছু গানের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

এছাড়া কনসার্টেও বিশ্বের প্রথম সারির শিল্পী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন ব্রিটনি। এই শিল্পীর সঙ্গীত ক্যারিয়ারের ২০ বছরে ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০