বিক্রেতার সংকটে ২ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতার সংকটে ২ কোম্পানি হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত দুই কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। কোম্পানিগুলো হলো- সোনারগাঁও টেক্সটাইল এবং এসকে ট্রিমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুুপুর সাড়ে ১২টার দিকে সোনারগাঁও টেক্সটাইলের ক্রেতার ঘরে ২ লাখ ৭৮ হাজার ৩৭৭টি শেয়ার ১৯.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। এ সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ১.৮০ টাকা বেড়ে সর্বশেষ ১৯.৮০ টাকায় লেনদেন হয়।

এসকে ট্রিমসের ক্রেতার ঘরে ২ লাখ ৭৪ হাজার ৮৬২টি শেয়ার ৩০.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৭৪ শতাংশ বা ৩.৭০ টাকা বেড়ে সর্বশেষ ৩০.৪০ টাকায় লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০