চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি

প্রচ্ছদ » Uncategorized » চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি

sobjiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীজুড়ে ঠান্ডা আবহাওয়া প্রমান দিচ্ছে শীতের উপস্থিতি। পুরোপুরি শীত না আসলেও রাজধানীর বাজারগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্নরকম শীতকালিন সবজি। তবে এসব সবজির জন্য চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের।

আজ শুক্রবার রাজধানীর মতিঝিল, কারওয়ানবাজার, হাতিরপুল ও শান্তিনগর বাজার ঘুরে দেখা যায় সিম, টমেটো, গাজর, পালং শাক, ফুলকপি, বাধা কপিসহ বেশ কিছু শীতকালিন সবজি বেশি বিক্রি হচ্ছে।

বাজার ও মানভেদে একই সবজি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। পার্শবর্তী দেশ ভারত থেকে আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন কিছুদিন পর যখন দেশী টমেটো বাজারে আসা শুরু করবে তখন দাম কমে আসবে এই সবজিটির। এছাড়া ছোট সাইজের ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, বড় সাইজের ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা, বাধাকপি ৩০ থেকে ৩৫ টাকা, সিম ১০০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা এবং পাইকারি বাজারে পালং শাক ১০ থেকে ১৫ টাকা (আঁটি) দরে বিক্রি হতে দেখা যায়।

অন্যদিকে সমকালিন শাক সবজির দাম রয়েছে আগের মতই। বেশির ভাগ সবজিই পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে।

এদিকে ডিমের দামও রয়েছে আগের সপ্তাহের মতই। বেশিরভাগ খুচরা দোকানে ৩৮ টাকা হালি বা সাড়ে ৯ টাকা পিস দরে বিক্রি হচ্ছে ডিম। কিন্তু পাইকারি বাজারে যার শুধু ডিমই বি্ক্রি করেন তারা রাখছেন ১০৫ থেকে ১১০ টাকা ডজন।

চালের বাজার ঘুরে সপ্তাহের ব্যবধানে দামে তেমন কোনো পার্থক্য দেখা যায়নি। মোটা গুটি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। এছাড়া পাইজাম ৪৩ টাকা, মিনিকেট ৫৫ টাকা নাজিরশাইল ৬২ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০