সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৯২ কোটি টাকার শেয়ার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৯২ কোটি টাকার শেয়ার লেনদেন

block-market-220x140পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। সপ্তাহজুড়ে এসব প্রতিষ্ঠানের মোট ৩ কোটি ৬৯ লাখ ১৪ হাজার ৯০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৯২ কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির মোট ৪৬ কোটি ৭৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের।

এছাড়া বিডি ফাইন্যান্সিংয়ের ৪ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৫ কোটি ৯৫ লাখ টাকার, ফাস ফাইন্যান্সের ৮ কোটি ৬৯ লাখ টাকার, গ্রামীণফোনের ৩ কোটি ১ লাখ ৯৬ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৯ লাখ ৩ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৮ লাখ টাকার, এমএজএল বিডির ৯৭ লাখ ৪১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৬ লাখ ৯৩ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৯৮ লাখ ৪০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৫ লাখ ৪১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৩ লাখ ৯৬ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ২৮ লাখ ৬৩ হাজার টাকার, সিঙ্গার বিডির ৯ লাখ ৪৩ হাজার টাকার, উসমানিয়া গ্লাসের ৫ লাখ ৪ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০