এসএস স্টিল আইপিও আবেদন শুরু আজ : চলেব ৭ নভেম্বর পর্যন্ত

প্রচ্ছদ » Uncategorized » এসএস স্টিল আইপিও আবেদন শুরু আজ : চলেব ৭ নভেম্বর পর্যন্ত

SS-STEELপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য প্রকৌশল খাতের এসএস স্টিল লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন আজ ২৮ অক্টোবর রবিবার থেকে শুরু হবে। যা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে গত ১৭ জুলাই কোম্পানিটির আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ২ দশমিক ৫০ কোটি সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন সূত্রে। আইপিওর মাধ্যমে ২৫ কোটি টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠানটি। এই টাকা দিয়ে যন্ত্রপাতি কব্জা ক্রয় এবং স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও বাবদ খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সম্পদ মূল্যায়ন না করে প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১ টাকা। আর সম্পদ মূল্যায়ন করে এনএভি হয়েছে ১৫ টাকা ৩৫ পয়সা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। আর ভারিত গড় হারে শেয়ার প্রতি ওয়েটেড এভারেজ হয়েছে ৮২ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০