দরপতনের শীর্ষে পাইওনিয়ার ইন্সুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দরপতনের শীর্ষে পাইওনিয়ার ইন্সুরেন্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৮২ বারে ৬৭ হাজার ৪১৩টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৮৮ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৩ বারে ৮ হাজার ৮০৯টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ২ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৬১ শতাংশ দর কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্স, ইভেন্স টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, মালেক স্পিনিং, খান ব্রাদার্স পিপি, হাক্কানী পাল্প ও হামিদ ফেব্রিক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০