গর্বিত ময়মনসিংহ বাসীর জন্য প্রধানমন্ত্রীর ১৯৫ উন্নয়ন প্রকল্প উপহার

প্রচ্ছদ » Uncategorized » গর্বিত ময়মনসিংহ বাসীর জন্য প্রধানমন্ত্রীর ১৯৫ উন্নয়ন প্রকল্প উপহার

titoতমাল বর্মন, ময়মনসিংহ: বাংলাদেশ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের যৌথ আয়োজনে ইতিহাসের সবচেয়ে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ময়মনসিংহ বিভাগের উন্নয়নে ১৯৫টি উন্নয়ন প্রকল্প ময়মনসিংহবাসীকে উপহার দেন।

ময়মনসিংহ বিভাগ ও সিটি কর্পোরেশন উপহার দেওয়ার পর গত ২ নভেম্বর ময়মনসিংহের মাটিতে প্রথম পা রাখেন।

pm jonoshovaময়মনসিংহ বাসীর জন্য প্রধানমন্ত্রীর আরও একটি গুরুত্বপূর্ণ উপহার হচ্ছে একজন সফল সাবেক মেয়র মোঃ ইকরামুল হক টিটুকে সিটি কর্পোরেশন এর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার পেয়ে গত শুক্রবার ২ নভেম্বর ময়মনসিংহ সিটি এলাকাবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ ইকরামুল হক টিটু প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে একটি চাবি পাশাপাশি মনমুগ্ধকর মিষ্টি হাসি দিলেন।

জনসভা উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। দলে দলে মিছিল, ব্যানার, বাদ্য-বাজনা আর ফেস্টুন নিয়ে ছুটছেন সবাই। কারো হাতে আবার দলীয় প্রতীক নৌকা। খরতাপ উপেক্ষা করে বাস, ট্রেন, ট্রাক, পিকআপ চেপে আসছে অগণিত মানুষ। সবার ঠিকানা এক এবং অভিন্ন। সড়কগুলোতেও তিল ধারণের ঠাঁই নেই।

রঙিন ফেস্টুন, বিলবোর্ড, ব্যানার আর তোরণে সাজানো হয়েছে গোটা ময়মনসিংহ। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ স্থানীয় নেতাদের ছবি নগরীর প্রতিটি সড়কের দুই পাশে ফেস্টুন-ব্যানার, তোরণে শোভা পাচ্ছে।

ময়মনসিংহ সফরকালে প্রধানমন্ত্রী ১০১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। ব্রহ্মপুত্র নদের ওপারে নতুন বিভাগীয় নগরীসহ মোট ৯৪ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও বিভাগীয় স্টেডিয়াম, পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, ৩৬০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০