পুকুরে যুবকের ভাসমান মরদেহ

প্রচ্ছদ » Uncategorized » পুকুরে যুবকের ভাসমান মরদেহ

lash2পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিরাজগঞ্জের এনায়েতপুরে পুকুর থেকে মামুন সরকার (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে এনায়েতপুর থানার খামার গ্রাম পশ্চিমপাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মামুন সরকার এনায়েতপুর থানার খামার গ্রাম পশ্চিমপাড়ার শাহাব আলী সরকারের ছেলে।

নিহতের ভাই মুকুল সরকার জানান, ৮/১০ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি মামুন। গত রাতে বাড়ির পাশে একটি পুকুরে কচুরি পানার ভেতর তার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, মামুন সরকার নেশাগ্রস্ত ছিল। নেশা করে সারাদিন পড়ে থাকতো। স্থানীয়রা পুকুরের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০