প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী শুরু

প্রচ্ছদ » Uncategorized » প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী শুরু

primaryপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আজ সকাল সাড়ে ১০টা থেকে সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। আজ থেকে শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। উভয়স্তরে ইংরেজি বিষয়ের পরীক্ষা নেয়া হচ্ছে আজ।এছাড়াও প্রাথমিক সমাপনীতে বাকি বিষয়ের মধ্যে কাল রয়েছ বাংলা পরীক্ষা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হবে।

ইবতেদায়ি সমাপনীতেও কাল বাংলা পরীক্ষা। ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ বিষয়ে পরীক্ষা নেয়া হবে।

এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় বহু নির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়া হয়েছে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ছাত্র ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন এবং ছাত্রী সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। অন্যদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিবে। এই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ লাখ ৬৬ হাজার ৮১৪ এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ৩৯ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী রয়েছে ৩ হাজার ২৯৪ জন। তাদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

এর আগে ১৫ নভেম্বর দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জানান, সারাদেশে মোট ৭ হাজার ৪১০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিদেশে অবস্থিত ১২টি কেন্দ্র রয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে যাবতীয় কর্মকাণ্ড শেষ করা হয়েছে। বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ করা হয়েছে। পরীক্ষার দিন সর্বোচ্চ নিরাপত্তায় প্রশ্নপত্র থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দেয়া হবে। দুর্গম ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০