লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। লেনদেনে শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৭৬ কোটি ১৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৬ হাজার ৭২১ বারে ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৯১৭টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ কোম্পানিটির ২ হাজার ১৫২ বারে ৬৫ লাখ ১১ হাজার ৫৫৮টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৯ কোটি ২১ লাখ ৮৪ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংক ১ হাজার ২৩২ বারে ১৮ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজীবাজার পাওয়ারের ১৭ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার টাকা, রিজন্টে টেক্সটাইলের ১৪ কোটি ৯৪ লাখ ৭ হাজার টাকা, আইডিএলসির ১৪ কোটি ৫৯ লাখ ৭১ হাজার টাকা, জাহিন স্পিনিংয়ের ১৩ কোটি ৪২ লাখ ৫১ হাজার টাকা, বেক্সিমকোর ১২ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকা, অগ্নি সিস্টেমের ১১ কোটি ৩৬ লাখ ১৬ হাজার টাকা এবং আরএসআরএম স্টিলের ১১ কোটি ৩৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০