সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৫০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৫ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১২১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।








