লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ১২ লাখ ৩১ হাজার ৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫৬ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার। কোম্পানিটির ৩৭ লাখ ২৭ হাজার ১৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ২৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৩৮ লাখ ৫৫ হাজার ৪৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৪০ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, ইফাদ অটোস, ওয়াটা কেমিক্যাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, সিলভা ফার্মা ও ফরচুন সুজ লিমিটেড।








