সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৭৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫১ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৩১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০