সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে প্রায় ৪৪ শতাংশ লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৮০৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৪৬ কোটি ৫১ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৫৫৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৩ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০