স্যালভো কেমিক্যালের এজিএম স্থগিত
প্রচ্ছদ » Breaking News || আজকের সংবাদ » স্যালভো কেমিক্যালের এজিএম স্থগিত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিটি ১৯ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু অনিবার্য কারণে ওইদিনের এজিএম স্থগিত করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় এজিবি কলোনী কমিউনিটি সেন্ট্রারে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।








