অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে বাটা স্যু
প্রচ্ছদ » Uncategorized » অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে বাটা স্যু
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি বাটা স্যু (বাংলাদেশ) লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ (Interim Dividend ) ঘোষণা করেছে। গত ৩০ সেপ্টেম্বরে সমাপ্ত তৃতীয় প্রান্তিক পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুসারে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২৪০ শতাংশ হারে অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ২৪ টাকা করে লভ্যাংশ দেবে কোম্পানিটি। বাটা স্যু সূত্রে এই তথ্য জানা গেছে।
লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর। অর্থাৎ ওই তারিখে যার যার কাছে বাটা স্যু কোম্পানির শেয়ার থাকবে তারা আনুপাতিক হারে এ লভ্যাংশ পাবেন।
কোম্পানিটি আগেই জানিয়েছিল, তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’১৮-সেপ্টেম্বর’১৮) পর্যন্ত এর শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬১ টাকা ৫১ পয়সা।








