লভ্যাংশ ঘোষণা করেছে কেয়া কসমেটিকস

প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ ঘোষণা করেছে কেয়া কসমেটিকস

keyaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড ৩০ জুন ২০১৮ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, গত বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ১ পয়সা। গত ৩০ জুন ২০১৮ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২ পয়সা।

আগামী ২৬ জানুয়ারি সকাল ১১ টায় গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০