ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত – ১

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত – ১

bondok jodhoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোবারক হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি মোবারক ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

মোবারক ভালুকা উপজেলার নয়নপুর গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে।

গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল হোসেন আকন্দ জানান, বুধবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভালুকার নয়নপুর গ্রামের নিজ বাড়ি থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মোবারক হোসেনকে গ্রেফতার করে। পরে রাতে তাকে নিয়ে তার দেয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারে গেলে মোবারক হোসেনকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে ডাকাত দল।

এ সময় মোবারক কৌশলে গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে বন্দুকযুদ্ধে সে গুলিবিদ্ধ হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০