প্রকাশ্যে পাথর ব্যবসায়ী খুনের ঘটনায় মামলা

প্রচ্ছদ » Uncategorized » প্রকাশ্যে পাথর ব্যবসায়ী খুনের ঘটনায় মামলা

khonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী শুকুর আলীকে (৩০) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার সন্ধ্যায় নিহতের স্ত্রী পিয়ারা বেগম বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- পাড়ুয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে হাবিব আলী (হবিব), আবুল হোসেনের ছেলে জামাল হোসেন, ইউনুছ আলীর ছেলে শুকুর মিয়া, বোরহান আহমদ এবং রকিব আলী। মামলায় আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, তদন্ত শেষে হত্যার সঠিক কারণ জানা যাবে। জড়িতদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। বিন্দুমাত্র কাউকে ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, বুধবার সকাল ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পাথর ব্যবসায়ী শুকুর পশ্চিম ইসলামপুর নয়াগাঙের পাড় গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

মামলার বাদী নিহতের স্ত্রী পিয়ারা বেগম জানান, তার স্বামী শুকুর আলীকে বিভিন্ন সময় পাড়ুয়া গ্রামের স্থানীয় সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে আসছিল। এতে পিয়ারা বেগম বাদী হয়ে গত ১৪ নভেম্বর কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পুলিশ গত ১৫ নভেম্বর ডায়রিটি আমলে নিয়ে থানায় জিডি হিসেবে গ্রহণ করে (জিডি নম্বর-৬২০)। কিন্তু থানায় জিডি করেও শেষ রক্ষা হয়নি তার স্বামীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০