#মি টু নিয়ে ক্ষমা চাইলেন প্রীতি!

প্রচ্ছদ » Uncategorized » #মি টু নিয়ে ক্ষমা চাইলেন প্রীতি!

prityপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বলিউডে চলমান ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়লেন অভিনেত্রী প্রীতি জিনতা। অনিচ্ছাকৃতভাবে সকলের অনুভূতিতে আঘাত দেয়ায় ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক বিবৃতিতে প্রীতি জিনতা লিখেছেন, “সকল নারীর উদ্দেশ্যে বলছি, মি টু আন্দোলন নিয়ে অনিচ্ছাকৃতভাবে যদি আপনাদের অনুভূতিতে আঘাত করে থাকি তবে ক্ষমা চাইছি। প্রথমত, আমি এই আন্দোলন পুরোপুরি সমর্থন করি। এটি খুবই দুঃখজনক যে আমার কিছু বক্তব্য বাড়াবাড়ি করে ছাপা হয়েছে।

‘যদি আমার সঙ্গেও এমন হতো’-হেসে হেসে এই মন্তব্য করার কারণ আমিও তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে ব্যবস্থা নিতে পারতাম। এটা আগে কখনই হয়নি, আর পরে যখন হয়েছে আমি এর প্রতিবাদ করেছি এবং পুরো পৃথিবী সেটি দেখেছে। এই বক্তব্যের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি সবাই লড়াই করতে চায় না, তবে যারা হেনস্তার শিকার হয়েছেন সে সকল নারীদের আমি ছোট করতে চাইনি।”

তিনি আরো লেখেন, সাক্ষাৎকারে আমি হাসছিলাম কারণ এটি একটি সাক্ষাৎকার ছিল এবং সেখানে সিনেমার প্রচার করতে গিয়েছিলাম।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন নিয়ে কথা বলেন প্রীতি। ব্যক্তিগত জীবনে হেনস্তার শিকার হয়েছেন কিনা, সাক্ষাৎকারে প্রীতিকে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে বলেন, না, আমার সঙ্গে এমনটা ঘটেনি, মনে হচ্ছে ঘটলে ভালো হতো, তাহলে আজ আপনার প্রশ্নের উত্তর দিতে পারতাম।’ তিনি আরো বলেন, আপনি যেমন চাইবেন অন্যের কাছ থেকে তেমন ব্যবহারই পাবেন।’ এরপর তার এই বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০