২ কোম্পানির পর্ষদ সভা আজ
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানি দুইটির সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
কোম্পানি দুইটি হচ্ছে- মিথুন নিটিং ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মিথুন নিটিংয়ের সভা বিকাল ৪টায় ও তাল্লু স্পিনিং মিলসের সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
গত বছর কোম্পানি দুইটি কোনো লভ্যাংশ দেয়নি।








