জেনারেশন নেক্সট’র লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » জেনারেশন নেক্সট’র লভ্যাংশ ঘোষণা

Generation-Nextপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পোশাক খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যশন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আজ বৃহস্পতিবার ১৪তম বার্ষিক সাধারণ সভায় নিজেদের কোম্পানি প্রঙ্গনে লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

২০১৭-১৮ হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৫৬ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সা।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তাউহিদুল ইসলাম চৌধুরী। এছাড়া জেনারেশন নেক্সট ফ্যশনের এমডি রাজিব শেঠিসহ কোম্পানির শীর্ষ কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

২০১৭ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০